Sun 13 September 2026
Cluster Coding Blog

হৈচৈ পাঠ প্রতিক্রিয়ায় সমীর বরণ দত্ত

maro news
হৈচৈ পাঠ প্রতিক্রিয়ায় সমীর বরণ দত্ত

১৫.৮.২৬ তারিখের হৈ চৈ পোর্টালের পাঠ প্রতিক্রিয়া দিলেন লেখক সমীর বরণ দত্ত- 


সঞ্জয় বৈরাগ্য কবিতা "ভুরিভোজ "অল্প খিচুড়ি, আলুভাজা, বেগুন ভাজা, ইলিশ আর পাপড়ে ভুরিভোজ মন্দ হয়নি। দীপঙ্কর বৈদ্য এর বুলডোজার নামক কবিতার মাধ্যমে প্রতিবাদ ঠিক আছে। মনিরুল আলমের খোকার ইচ্ছে কবিতায় মা পিসি ও দাদুকে নিয়ে ছোট্ট খোকার মজা বেশ ভালই। অভিজিৎ দত্ত তার "স্বাধীনতা" কবিতায় 

স্বাধীনতার ব্যাখ্যা খুব ভালো। 'স্বাধীনতা সাবান। না মুখে দেবার পাউডার' তথাকথিত বিরূপ কথা বলেননি।

অগ্নি মিত্র তার কবিতা নামক কবিতায় গাছ, পাতা দিয়ে অল্প কথায় সুন্দরভাবে প্রকৃতির অকুন্ঠ দান প্রকাশ করেছেন। কুমার আশীস রায় তার লেখা- "খুশীর 

খেয়াল - খুশী" কবিতায় এক কন্যার - শিশু ও কিশোরীর সময়কালের অপূর্ব 

বর্ণনা করেছেন। আশীষ কুমার চক্রবর্তী ছড়া "শ্রদ্ধাঞ্জলি" যেভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুলে ধরেছেন তা অভিনন্দন যোগ্য। দেবকুমার মুখোপাধ্যায়ের পাঁচ লাইনের হাইকু খুব উল্লেখযোগ্য। প্রণব কুমার বসুর জুতো। নিনা ঘোষ সমাদ্দারের একরত্তি মেয়ে, মিলি দাসের "অপূর্ণতার আলোকবর্ষ", শান্তনা ব্যানার্জীর- "মাতৃরূপেণ", শান্তা কর রায় - "প্রকাশ" সব কবিতা গুলি মনোমুগ্ধকর। 

অংশুদেব লিখিত" ছড়ার আগে পরে ছড়ার ভাবনা" যে একটা গবেষণামূলক লেখা তা 

বলবার অপেক্ষা রাখে না। তিনি উদাহরণ সহকারে বিশেষ করে সত্যেন্দ্রনাথ দত্তের 

যে তথ্য দিয়েছেন - তা সকলকে সমৃদ্ধ করেছে।

অশোক কুমার ঘোষের "হামদো ভূতের ইলিশ চুরি" বেশ মজার। এখন ভূতের গল্পের খুব চাহিদা। তিনি এই গল্পে অরন্ধন উৎসবের উল্লেখ করায় গল্পটি পরিপূর্ণতা লাভ করেছে।

রাজকুমার ঘোষের "বিট্টুর সঙ্গী" নামক কিশোর উপন্যাসে - কমল তার প্রিয় স্ত্রী তন্দ্রাকে হারিয়েছে। মা - বাবার মৃত্যু। তারপর প্রিয় ছেলে বিট্টুর অপহরণে কমল খুব দিশেহারা। কমলের দ্বিতীয় স্ত্রী রত্না, সম্পত্তি পাবার জন্য যে ছক কষেছে তা কি সাফল্য পাবে? পাঠকদের মনে - এই কৌতুহল রেখে রাজকুমার ঘোষের ধারাবাহিক উপন্যাস "বিট্টুর সঙ্গী" খুব ভালোভাবে এগিয়ে চলেছে। সেই সঙ্গে লিস্ট অফ রাইটারস অভূতপূর্ব পদক্ষেপ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register