- 11
- 0
সালোকসংশ্লেষ
মাথার ব্ল্যাকবোর্ড থেকে মুছে দিচ্ছি ঐতিহাসিক সব সব অক্ষর,
হায়ারোগ্লিফিক ছবি কিংবা শব্দ গুচ্ছ পড়তে পারবে না আর কেউ কখনও,
মাড়িয়ে চলে যাচ্ছি সভ্যতার ধ্বংসস্তুপ, যে ধ্বংসস্তুপের নীচে জীবাশ্মের পোড়া দেহ,
ভুলের অনুতাপ,
নিথর হচ্ছে সময়,
হ্যালোজেন বৃষ্টিতে ভিজছে আধুনিক শরীর,
শরীরের ভিতরের অসুস্থ শরীরটা ইউটিউবে বৃষ্টির গান শোনে, মরে যাওয়া সভ্যতার নাভি খোঁজে,
টাইমজোনে চেপে বিশুদ্ধ পুরাতন চায়, যার শ্যাওলা এখনও সালোকসংশ্লেষ করে।
0 Comments.