Mon 01 June 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে শর্মিলা ঘোষ

maro news
কবিতায় বলরুমে শর্মিলা ঘোষ

ভাগশেষ

কতটা তীব্র বেদনা সহ্য করলে পিচ গলা উষ্ণতায় হেঁটে ঘোরা যায় শহর!

অথচ এমনটা প্রাপ্য তো ছিল না!

তাপের কম্পমান মরীচিকা দৃষ্টি বিভ্রম শুধু,

যা কিছু পরিশ্রম করে অর্জন করেছি সে কাড়তে দেবো কেন তবে!

আমার বিজয় নিশান আমিই ওড়াবো;

আকাশচুম্বী বহুতলের পাশে ক্ষুদ্র আমি আমার মৃতদেহের শিল্প সৃষ্টি করি, নিজের শববাহী গাড়ির কথা চিন্তা করে নিজেই বেশী কষ্ট বহন করি, 

বাকি কেউ কথা রাখেনা, মনেও রাখেনা, সবাই ব্যাথার জোগানদাতা, লাঘবকারী কেউ নয়,

স্পন্দন বন্ধ হয়ে গেলে বাহ্যিক সজ্জা আর শেষ শয্যা এক হয়ে যায়। 

সব লড়াই আসলে একার লড়াই, ভাগশেষ থাকলে আসলে সবকিছুই ম্লান হয়ে যায়।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register