- 15
- 0
২৭. ৯.২৬ হৈ চৈ পোর্টালের পাঠক প্রতিক্রিয়া:
অভিজিৎ দত্তের "বিদ্যাসাগর" কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত লিখিত বিদ্যাসাগর
কবিতাটিকে মনে করিয়ে দেয়। অঞ্জলি মুখার্জির "বুদ্ধির খেল" ছড়াটি পড়লে মনে আসে, অন্নদাশঙ্করের নাম। দেবকুমার মুখোপাধ্যায়ের ছড়া "পাক পাকুম বুড়ো"; কুমার আশীষ রায়-এর ছড়া - "শান্তিপুর চলো"; প্রণব কুমার বসুর "বিদঘুটে" ছড়া ভবানীপ্রসাদ মজুমদারের কাছাকাছি। অংশুদেব লিখিত "ধাতু অধাতুর মানব
নিয়ন্ত্রণ" দ্বিতীয় ভাগ আমরা যেভাবে হৃদয়াঙ্গম করতে পারলাম। পাঠ্যপুস্তক
থেকে ততটা পাইনা। অংশুদেব-এর তথ্যসমৃদ্ধ লেখা শুধুমাত্র কিশোর কিশোরীদের জন্য নয়। বয়স্ক মানুষদের কাছেও গ্রহণযোগ্য।
সমীরবরণ দত্তের কল্পকথা বা গল্প ভাবনা "সবুজ মাথার মানুষ" আজব কল্পনা মনে হলেও ; মনে হয় যদি সত্যি হতো ; তাহলে পৃথিবীর সিলেবাসটাই পাল্টে যেত। মানুষের সিলেবাস তো দূরের কথা। রিনা ঘোষ সমাদ্দারের "বাংলার মুখ আমি দেখেছি" কবিতাটি পড়লে মনে পড়ে যায় কবি জীবনানন্দ দাশের নাম। রাজকুমার ঘোষের ধারাবাহিক কিশোর উপন্যাসে আমরা জাপান সম্বন্ধে আরো কিছুটা জানতে পারলাম। আমাদের ছোটবেলায় দেখা 'লাভ ইন টোকিও' সিনেমার কথা মনে পড়ল। বিট্টুর সঙ্গী উপন্যাসের ব্যাপারে আগ্রহ নতুন করে মনে উদয় হলো। এবারের হইচই পোর্টাল অন্যবারের মতোই হয়েছে। আর ভবিষ্যতেও অপরিহার্য 'রাইটার লিস্ট' উপরি পাওনা। সম্পাদক রাজকুমার ঘোষ ও প্রকাশক ঋষি ভট্টাচার্যকে ধন্যবাদ।
0 Comments.