- 12
- 0
হিমালয় ও বিন্ধ্যাচল
পাহাড় বৃদ্ধি পায়। কিন্তু সব পাহাড় সমানভাবে বৃদ্ধি পায় না। হিমালয় যেভাবে বৃদ্ধি পেয়েছে। সেই অনুযায়ী অন্য পাহাড়ের বৃদ্ধি হয়নি। পাহাড় বৃদ্ধি পায় পার্শ্ব চাপের ফলে। বিন্ধ্যাচল হিমালয়ের থেকে পুরনো পাহাড় অথচ বিন্ধ্যাচলকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে হিমালয়। এই ব্যাপারে একটা পৌরাণিক গল্প আছে।
বিন্ধ্যাচল হিমালয়ের থেকে অনেক পুরনো হয়েও হিমালয় থেকে নিচু কেন? বিন্ধাচলের খুব অহংকার ছিল। সে মাথা উঁচু করে দাঁড়িয়ে, সূর্যকে ঢেকে দিয়ে-
বলতো , "আমার ক্ষমতা দেখেছো। পুরো দেশটাকে অন্ধকার করে রেখেছি"
দেশবাসীরও খুব অসুবিধা হতো। দেশবাসীরা নারদের মাধ্যমে ব্রহ্মার
কাছে আবেদন করলেন। যাতে বিন্ধ্যচল-এর বৃদ্ধি না পায়। এবং ছোট হয়ে যায়। ব্রহ্মা সব দেবতাদের নিয়ে আলোচনায় বসলেন।
আলোচনায় জানা গেল অগস্ত মুনির ভক্ত হচ্ছে বিন্ধ্যাচল। অগস্ত মুনিকে নির্দেশ দেওয়া হল তুমি বিন্ধ্যাচল-এর সামনে গিয়ে উপস্থিত হও। তোমাকে দেখে বিন্ধ্যাচল মাথা নিচু করে প্রণাম জানাবে। তখন তুমি বলবে- ভক্ত বিন্ধ্যাচল আমি একটু পরে আসছি। আমি যতক্ষণ না আসছি ততক্ষণ তুমি মাথা নিচু করে থাকবে। অগস্ত
মুনি সেই যে গেলেন আর এলেন না। বিন্ধ্যাচলেরও মাথা উঁচু করা হলো না।
সেই থেকে এখনো পর্যন্ত বিন্ধ্যাচল মাথা নিচু করে আছে। এর থেকে অগস্ত যাত্রা কথাটা চালু হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয় -
সব পাহাড় সমানভাবে বৃদ্ধি পায় না। তার কারণ সব পাহাড় একশ্রেণীর নয়।
পাহাড় তিনশ্রেণীর। ক্ষয়জাত, ভঙ্গিলজাত আর সঞ্চয়জাত। বিজ্ঞানের কাছে হিমালয় যেখানে অবস্থিত। ১০ কোটি বছর আগে সেখানে টেনিস নামে একটি বিরাট সমুদ্র ছিল। এই টেনিসের উত্তর ও দক্ষিণে - যা আঙ্গারল্যান্ড ও গান্ডোয়ানাল্যান্ড নামে
দুটি প্রাচীন ভূখণ্ড ছিল। এই দুটি ভূখণ্ড থেকে পলি ক্ষয় হয়ে সমুদ্রটি ভরাট
হয়ে যায় এবং সঞ্চিত পলি পাললিক শিলায় পরিণত হয়। ওই পাললিক শিলা নিচের দিকে চাপ দিতে থাকে। ফলে আঙ্গারল্যান্ড ও গান্ডোয়ানাল্যান্ড পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে। এবং প্রবল পার্শ্ব চাপের ফলে শিলাস্তর উপরের দিকে উঠতে থাকে এবং এখনো বৃদ্ধি পাচ্ছে। এই রকম ধরনের পর্বতকে ভঙ্গিল পর্বত বলে। রকি, আল্পস প্রভৃতি এইরকম পর্বত। ঠিক যেমন একটা মাদুরকে দুহাত দিয়ে চাপ দিলে,
মাদূরের মাঝামাঝি উপরে উঠে যায়।
হিমালয় পর্বতের থেকেও প্রাচীন পর্বত হচ্ছে বিন্ধ্যাচল। এবং সবচেয়ে প্রাচীন পর্বত হচ্ছে আরাবল্লী। এই জাতীয় পর্বত ক্ষয়জাত। এদের বৃদ্ধি তো হয়ই না। বরং ছোট হতে থাকে।
0 Comments.