Sun 27 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় প্রণব কুমার বসু

maro news
হৈচৈ কবিতায় প্রণব কুমার বসু

বিদঘুটে 

হঠাৎ সেদিন গল্প শোনায় 

পল্টুদাদার মেসো

পুরোটা ঠিক শোনার পরে 

একটু না হয় হেসো -


দুপুরবেলায় একটা গরু

ঘুরছিল এক মাঠে 

নৌকা করে বাঘবাবাজি 

নামলে এসে ঘাটে -


বাঁদরছানা দেখতে পেয়ে 

বললে গরুর কানে -

বাঘবাবাজি এসে গেছে 

খবরটা কি জানে !


তাড়াতাড়ি লাফিয়ে গরু

উঠেছে গাছের ডালে 

বাঘবাবাজি চিন্তা করে 

ভুল কি হলো চালে !


হো হো করে হাসছে সবাই 

দিচ্ছে গড়াগড়ি 

দৌড়ে পালায় পল্টু বলে -

"ফেরার টোটো ধরি|"

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register