Sat 30 May 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় প্রণব কুমার বসু

maro news
হৈচৈ কবিতায় প্রণব কুমার বসু

ভয়ঙ্কর

ইঁদুর সেদিন রেগে গিয়ে

মারল যখন লাথি

ছিটকে গিয়ে গর্তে পড়ে

ছোট্ট একটা হাতি -


খরগোশটা দড়ি দিয়ে

বাঁধল হাতির শুঁড়ে

বুনো মোষটা দেখছিল সব

দাঁড়িয়ে কিছু দূরে -


এগিয়ে এসে বাঁধল দড়ি

একটা মোটা গাছে

তারপরেতে দেখে নিলো

হাতি কোথায় আছে -


দড়ির টানে বেঁকে গেল

মোটাসোটা গাছ

হাতিটাও যে ঝুলেই আছে

ওঠা হয়নি আজ -


গাছের ওপর পাখিগুলো

কান্নাকাটি জোরে

অন্ধকারতো নেমেই এলো

উঠেছে কোন ভোরে |

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register