- 1
- 0
অনুষ্ঠান
তিড়িং বিড়িং করে নাচে /
নেংটি ব্যাটার মেয়ে /
আজকে রাতে পার্টি আছে /
চোখটা আছে চেয়ে -
হাতি আসছে, আসবে জিরাফ /
বিশাল ক্রেনে চেপে /
পাখির দলও আসবে শুনি /
খাঁচার সাইজ মেপে -
বিরাট কুমির, জলহস্তী /
ওরাও হবে হাজির /
জাহাজ একটা বুক করেছে /
দাঁড়িওয়ালা কাজীর -
ওরাং ওটাং, গেরিলারা /
আসবে দলে দলে /
ক্যাঙ্গারুরাও আসবে শুনি /
পায়ের ফাঁকে গলে -
দ্বায়িত্ব সব সামলে নেবে /
খ্যাঁকশিয়ালের দল /
বাঘ, সিংহ পাহাড়া দেবে /
বাড়বে মনের বল -
গাধার সঙ্গে ব্যাঙের ডুয়েট /
প্রথম হবে নাকি /
ডিজে-র বেশে হনুমানটা /
কাজেতে নেই ফাঁকি -
খাবার-দাবার আসছে সবই /
উটের পিঠে চেপে /
আয়োজনটা বিরাট সবার /
খাবে কি কেউ মেপে -
দমকল আর মিডিয়া দেবে /
বিরাট কভারেজ /
না আসলে দেখবে সবাই /
খুলেই প্রথম পেজ |
0 Comments.