Thu 24 September 2026
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

দেখা হয়েছিল 

কোনো এক সময়ের অনিবার্যতায় দেখা হয়েছিল 

অযাচিত ভাবে তোমার আমার,পলাশ ডাঙার মাঠে 

ব্রহ্মপুত্রের পাড় ধরে বরাবর এগিয়ে গেছি 

অনেকটা পথ, হরিজন পল্লী পেরিয়ে রফিক মিয়ার গ্যারেজ 

বাঁয়ে সুবিস্তৃত ঝাউবীথি, পাশে রিসর্ট, যেন মায়া কানন 

একটা পাহাড়ী টিলা, অপূর্ব স্বর্গীয় রূপ মাধুরী 

বুনো ফুলের মিস্টি গন্ধ, মুগ্ধনীল প্রনয়ের আহ্বান 

রাম ধনু রঙ আঁকা শামিয়ানায় ঢাকা আকাশ, দিগন্ত রেখায় 

জমির আলপথ ধরে গর্ভিনী ধান গাছের দিকে দৃষ্টি চলে যায় 

দু'জনে দু'জনার বড্ড কাছাকাছি, বাহুলগন ছিলাম 

সুদীর্ঘ সময়, মোহন মুগ্ধ এক স্বর্গীয় অনুরনন 

ভাবী কালের অনাস্বাদিত এক স্বপ্নের জাল বুনেছিলাম 

নিত্য-সুনদরের ধ্যানে নিমগ্ন একটা পৃথিবীর মানচিত্র 

মাতাল প্রপাত নয়, ধ্বংসের স্তুপ সরিয়ে একটা মানব বিশ্ব 


তোমার জন্য জীবন বাজি রেখেছি, অন্ধ চোখে হাতড়ে বেড়িয়েছি 

মুখের লাবণ্য, অনুভবে হৃদয়ের ধুক ধুক, খোঁপায় গোঁজা করবী 


দুর্ভাগ্য একটাই, এ জীবনে আর দেখা হলনা, মেঘমালা 

হারিয়ে গেলে অতলান্ত জীবন নদীর বাঁকে, মহাশূন্যে 

অনুক্ত থেকে গেল এক নিশ্চল বেদনার উজ্জ্বল বহ্নিশিখা 

আমাদের মাঝে আজ ও এক অন্তর্লীন স্রোত বয়ে চলে...

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register