Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

ছন্দে অথবা গদ্যে 

ছন্দে অথবা গদ্যে 

কিছু একটা লিখতে পারলেই যদি 

'কবি' খেতাব জুটতো 

তা'হলে আমি ও কবি হতাম 

এবং একসাথে অধ্যাপক।


অধরা মাধুরী ছুঁয়ে যাওয়া 

অতি বড় সুকঠিন ব্রত 

যে পারে সে ভরে নেয় ভক্তির তুনীর!


বোম্বেটে ডাকাতের মতো 

 উদ্ধত গলায় 

হাঁক দিতাম,

এসো হে, হাত মিলাও।

বাতাস ব ইছে এই দিকে,

উঠে পড়ে নৌকায় 

ঝিনুক কুড়াও।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register