- 10
- 0
বাংলার মুখ আমি দেখেছি
বাংলার মুখ আমি দেখেছি
কখনও ষড় ঋতুর আগমনে
কখনও ষড়যন্ত্রের কোপে।
উড়ে যাওয়া পাখির ঝাঁকে,
কালবৈশাখী ঝড়ে ছাউনি উড়ে
যাওয়া গরীব মানুষের ঢলে।
বাংলার মুখ আমি দেখেছি
আম জাম কাঁঠালের সুবাসে
জামাই বরণ আনন্দ উৎসবে,
তারিমাঝে শিশু শ্রম বিলাচ্ছে।
বাংলার মুখ আমি দেখেছি
গ্রীষ্মের দাবদহের অবসানে
বর্ষার জলে পাখির কুহুতানে
বাঁধভাঙা জলোচ্ছ্বাসে ভেসে
যাওয়া, বাড়ি জমি দালানে।
বাংলার মুখ আমি দেখেছি
নদী তীরে সাদা কাশ ফুলে
দেবী দশভুজার আহ্বানে,
ঘরের উমা রাস্তায় লুটিয়ে
তার জন্য প্রতিবাদের ঝড়ে,
ঝড় নেভানোর চতুরতাতে
সন্তান হারা মায়ের হাহাকারে
বাংলার মুখের আড়ালে এ
মুখোশ দেখতে চাইনা যে।
বাংলার মুখ আমি দেখেছি
মাঠজুড়ে সোনালি ধানের
হাসিতে,খেজুরের গুড়ে ভরা
চালগুড়ি পিঠে পুলিপিঠেতে
বসন্তে কোকিলের সুরেতে।
দোলের সুযোগে হিংস্রতাতে
পশুর মত আচরণে, আমি
দেখেছি ভদ্রতার মুখোশের
আড়ালে বাংলার আত্মজে।
এমুখ আমি দেখতে চাইনি।
ঋতুরাজ নতুন ভাবে সাজে
সবুজের আহ্বানে পলাশ
রাঙা সুপ্রভাতে নতুন আশা
নিয়ে সকলের পাশে থাকার
অঙ্গীকার এ দেখতে চাই
আমি বারেবারে একেবারে।
0 Comments.