- 3
- 0
হরেক-হরক
গায়ে দুখির রঙিন শাল।
টিয়া পাখির ঠোঁটটি লাল।
শালিক বসে লিখছে খাতা
চড়ুই কিনে আনল ছাতা।
বাগান ভরা পালং শাক
গাধার মাথায় লম্বা টাক।
কাক বানাল দারুণ ছানা
হরিণ ভায়ার খেতে মানা।
ময়ূর নাচে ঢাকের বোলে
ময়না ভায়া ঢেকুর তোলে।
ঢেঁকির তালে ময়ূখ দোলে
পানের ডাবর বধু খোলে।
কোথায় ছিলো হুতূম হুলো
আনল কিনে সিফন তুলো
বাঘ ভাল্লুক আনল মামা
গায়ে তাদের রঙিন জামা।
গুপি বাঘার কাছে যাবে
ওদের থেকেই জুতো নেবে।
ভিয়েতনাম ঘুরেই শেষে
নিজের দেশে ফিরবে হেসে।
0 Comments.