- 23
- 0
উদ্ভিদ উদ্যান
উদ্ভিদ উদ্যানের শোভা অতি মনোহর
তরুলতা বলে কথা বিহগেরা বাঁধে ঘর।
মাথাতুলে তালগাছ দাঁড়িয়ে সারিসারি
নেই কোন হিংসা নেই কোনও মারামারি।
মৌমাছি একঝাঁক গুনগুন গান গায়
হুগলী নদীর স্রোতে ভোলা মাঝি নাও বায়।
পদ্ম মিঠে মিঠে হেসে বলে গান ধরি
বিদ্যার উদ্যানে,আহা প্রীতি ভোজ রকমারি।
সুন্দিকার সঙ্গীতে আকাশ বাতাস ভরে
ফুল পাখি গাছপালা তারা ও গো গান করে।
শত শত তরুলতা মৃদু হেসে বলে সবে
কথা দাও সারাদিন আমাদের সাথে রবে।
টিয়া দুলিয়ে মাথা এডালে ওডালে ওড়ে
সূর্যি নামছে পাটে ফিরতে
হবেগো ঘরে
গুটি গুটি পায়ে হেঁটে হংস মিথুন বলে
আবার এসো তবে এবার নামবো জলে।
0 Comments.