- 10
- 0
জিজ্ঞাসা
লাল লাল ফড়িং
লাফায় তিড়িং বিড়িং,
কোথায় বাড়ি জানতে চাইলে
বলে দার্জিলিং।
টিক টিক টিক টিকটিকি
বলছে কথা সত্যি কি!
কাজের কথা জানতে চাইলে
বললে আমি নর্তকী।
ব্যাঙ ব্যাঙ ব্যাঙা
দেখতে বড়ই ঢ্যাঙা,
কাঁদিস কেন জানতে চাইলে
বললে মাথা ভাঙা।
বক কাশে খখখক
কাপে বসে ঠকঠক,
কি হয়েছে বললে বলে
করিসনা তো বকবক।
0 Comments.