Fri 06 November 2026
Cluster Coding Blog

ক্যাফে অণুগল্পে কুন্তল ভট্টাচার্য

maro news
ক্যাফে অণুগল্পে কুন্তল ভট্টাচার্য

আছে কোথাও অন্ধকারে সুচের মত চিকন আশা , দেখতে হয়তো পাচ্ছি না , তাও জ্বলছে একা ভালোবাসা । আছে কোথাও অন্ধকারে রুক্ষ মাটির অনেক নিচে জলের ধারা , দেখতে হয়তো পাচ্ছি না , তাও শুকনো মাটি খুঁড়ছে কারা। আছে কোথাও চোখের জলের অনেক নিচে এক টুকরো মিষ্টি হাঁসি, দেখতে হয়তো পাচ্ছি না , তাও ব্যাকুল হয়ে দেখতে আসি। আছে কোথাও একশো চড়ুই কিচির মিচির শান্ত সকাল , দেখতে হয়তো পাচ্ছি না , তাও বেঁচে আছে বাঁচার লড়াই । আছে কোথাও এই অকালেও কারুর চোখে একটু আলো , দেখতে হয়তো পাচ্ছি না তাও বাসছি ভালো বাসি ভালো।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register