Fri 09 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

maro news
হৈচৈ কবিতায় কুমার আশীষ রায়

খুশির খেয়াল-খুশি

"খুশি" যখন ছিল ছোট

দুষ্টু ছিল ভারী, 

পরিচয়ে আমার মেয়ে

বলবো কথা তার‌ই 


যখন তার বয়স ছিল 

দুই অথবা আড়াই 

চিনতো তাকে দুষ্টুমিতে 

আশে পাশের পাড়ায় 


সারাবাড়ি দাপাতো সে 

সকাল থেকে সন্ধে

কত কিছু ঘটাতো সে 

ভাল আর মন্দে 


কান্নাকাটি ছিল না তার 

শুধুই হুটোপুটি 

একটু কিছু হলে কথা 

হেসেই লুটোপুটি 


রান্নাঘরে ঘোরাফেরা 

করতো মায়ের পিছু 

ছাড়তো না সে প্রশ্ন করা 

শুনতো যদি কিছু 


ওর বয়সী পাড়ার কিছু 

ছিল ছেলেমেয়ে 

জন্মদিনে হাসি মজা 

করতো তাদের নিয়ে 


তিন বছরের যেই না হল

ভর্তি করি স্কুলে 

নতুন বন্ধু পেলেই যেত 

বাড়ির কথা ভুলে 


পাহাড় থেকে বেরিয়ে নদী 

যেমন চলে বেশ 

খুশির কান্ড খেয়াল-খুশির 

ছিল কি আর শেষ? 


বাবার দেখাদেখি সে 

করতো যোগাসন 

চলতো মুখে অনর্গল 

অস্ফূট ভাষণ 


আরো কত কান্ড যে তার 

শুনেই হাসি পায় 

বড়ো হয়ে ব্যস্ত এখন 

নিজের কাজে যায় ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register