Mon 24 August 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় ভাগ্যধর মল্লিক

maro news
হৈচৈ কবিতায় ভাগ্যধর মল্লিক

রোগের নিদান

বিছানাটার পাশে বসে 

ডাক্তার সাব বলেন হেসে -

জেগে ওঠার সাথে সাথে

বিছানাতেই শুয়ে শুয়ে 

হাসা শুরু করতে হবে।

টেবিলে চা খেতে খেতে,

বাজারেতে যেতে যেতে,

রান্নাঘরে মায়ের সাথে 

হাসতে হবে অকারণে ।

অফিসেতে বসের ঘরে

ক্যান্টিনেতে আড্ডা দিতে 

ক্রিকেট মাঠে খেলতে গিয়ে 

হাসতে হবে ক্যাচটা ফেলে।

ভিড় বাসেতে ঝুলে ঝুলে 

একে ওকে গুঁতো মেরে 

পকেটমারের হাতটা ধরে 

হাসতে হবে হো হো করে।

বাড়ি ফিরে মায়ের সাথে 

সারাদিনের গল্প বলে 

বোনের চুলটা টেনে ধরে 

ফাটিয়ে গলা হাসতে হবে ।

ঘুমের ঘোরে স্বপ্ন দেখে 

মামার বুকে লাথি মেরে 

খাট টপকে পড়ে গিয়ে 

ঠ্যাং ভাঙলেও হাসতে হবে ।

খোঁড়া পায়ে লেংচে লেংচে 

ডাক্তারকে বলবে ভেংচে 

হাসতে গিয়ে হল এমন কান্ড,

ডাক্তারকে ডান্ডা মেরে 

হেসে হেসে বলব তাকে 

তোমার মাথায় ভাঙবো হাসির ভান্ড ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register