Thu 24 September 2026
Cluster Coding Blog

কবিতায় বিশাল কর্মকার

maro news
কবিতায় বিশাল কর্মকার

ঘাড় নামিয়ে রাখার যন্ত্র

হঠাৎ..

জেনারেশনের রেশন ফুড়োতে,

লণ্ঠন জ্বালিয়ে টিকিট বুথ ঘেরাও।

ততকাল টিকিট-এ দেশ ভক্তির গন্তব্য

মানচিত্রের সব দাবিদার,

কাজেই

ব্যাগ ভর্তি ইরেজার।

লক্ষণ মন্ডল-এর সীমানা থেকে,

পাইকারি দামে আপলোড হচ্ছে বিপ্লব,

তর্কের ফুটন্ত তেলে ভাজা হচ্ছে, সরলতা।

ঐতিহাসক অজুহাতে দাম বাড়ছে বেকায়দা।


পরের প্ল্যাটফর্ম-


অসংরক্ষিত কামরায় অব্যবহৃত সেরিব্রাম,

এক ফুসফুস ধোঁয়া-ধোঁয়া নিঃশ্বাসে,

অক্ষুণ্ণ বিপ্লবের অংশীদার।

ঘাড় নামিয়ে রাখার যন্ত্রের,

পক্ষপাতদুষ্ট ফোটন-এর আহারে

পাচনতন্ত্রের নাগরদোলায় কৃমির মত পাক খায়।


গন্তব্যে-


পায়ে-পায়ে শুধু প্রতিনিধি,

সৈন্য দেখা যায়না।..

লক্ষণ মন্ডল-এর সীমানা থেকে

এখন আর বেরোনো হয়না।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register