Fri 04 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

maro news
হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

ভাগ্যের লিখন 

বর্ষাকালে ঘ্যাঙর ঘ্যাঙ। 

ব্যাং ডাকছে জলার পাড়ে, 

কুমির ভায়া দিচ্ছে উঁকি;    

ঘাপটি মেরে বসে আড়ে। 

দেখছে মজা আর কোথা কে 

জুটবে এসে তাদের মাঝে । 

হঠাৎ এক আধমরা চিল।  

বসলো এসে সদ্য ভিজে  

চিরদিনই আছে কথা। 

দুর্বলেরা কোণে ঠাসা। 

হঠাৎ ভাঙে হুড়মুড়িয়ে, 

বাবুই পাখির ছোট্ট বাসা। 

গাছের ডালে বসে শালিক।  

দেখছিল বেশ মজা করে,  

বলে থাকবি এবার কোথায়।  

বাসাটি তো গ্যাছে পড়ে। 

ভাবে বসে আমি তো ভাই,  

আছি বেজায় সুখে।   

গাছের ডালে কাটাই আমি। 

কে ফেলবে আমায় দুখে? 

আবার বাসা বুনলে বাবুই। 

শালিক চেয়ে দ্যাখে।   

সেদিন উঠল ঝড় দ্বিপ্রহরে । 

সাথে বৃষ্টি অঝোর ধারে   

ঝড়ের বেগে ডালপালা সব  

পড়লো নালার পাড়ে। 

কাঁচু মাচু হয়ে শালিক।  

দেখছে বসে গাছের আড়ে। 

এমন সময় বাবুই এসে 

বললে, বন্ধু কি করবে বলো। 

উপায় কিছুই নাই,  

ভাগ্য লিখন আছে যাহা।  

মোদের মানতে হবে তাহাই।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register