Thu 15 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

maro news
হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী

বিয়ের ব্যামো          

চিংড়ি ঘাটার পাত্র-মেশো। 

স্থির করেছে করবে বিয়ে; 

চাকরী সরেস হাজার টাকা 

মাইনে মাসে উপরি নিয়ে   

হঠাৎ মনে সাধ জেগেছে।   

এই বয়সে করবে বিয়ে।   

সমস্যা তো অন্যখানে,  

আছে নানা ব্যাপার নিয়ে।  

চির রুগনো ভুগছে শ্বাসে,  

উঠলে শ্বাস, ভীষণ কাশে।   

কেবল নিজের চাকরি টুকু।  

রয়েছে টিকে স্ববিশ্বাসে।  

বন্ধু সুজন বছর ষাটে,  

করবে বিয়ে এই লগনে।  

দেখে তারে মেশোর মগজ।  

হলো বিকল সবাই জানে।  

এই সমাজে মজা দেখার। 

কম পড়েনি মানুষ জন।  

ভোজ খাবে সব দলে দলে।  

ক'জন আছে বন্ধু সুজন?   

এগিয়ে আসে বিয়ের লগন।  

কেনাকাটা হচ্ছে সারা;   

মন্দ বরাত হলে যা হয়। 

মেশো হোল মাতৃহারা ।  

মুষড়ে পড়ে হয়ে পাগল। 

হোল মেশোর মাথা বিকল। 

খাওয়া দাওয়া বন্ধ হোল।   

করল শেষে দেশত্যাগ ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register