Sun 02 August 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

দুর্ভাগ্য 

কুকুরটি আস্তাকূড় থেকে কুড়িয়ে এনেছে একটি কালো প্যাকেট।

খুব খিদে তার! দুপুর গড়িয়ে বিকেল!

সকাল থেকে কিছু জোটে নি!

ক্ষুধার্ত কুকুর খাবারের আশায় 

প্যাকেট যেই ছিড়ে খেতে যাবে,

ঠিক সেই সময় ষন্ডামার্কা অন্য একটি কুকুর ছিনিয়ে নিয়ে গেলো।

ক্ষুধার্ত কুকুরটি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে!


ঠিক ঊল্টো দিকে বস্তির এক ছোট ছেলে তাকিয়ে ছিল কুকুরটির দিকে।

কোথায় যেন মিল খুঁজে পেয়ে 

বিড়বিড় করে বললো,

আজ তোর হরি মটর 

আজ তোর হরি মটর!

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register