Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায়ণে কিশলয় গুপ্ত

maro news
কবিতায়ণে কিশলয় গুপ্ত

আগুন রঙের হাওয়া ২৩

আমার ভাইটা কাব্য করে
ছন্দে শব্দে বান ভাসাক
যুদ্ধটাও হতেই হবে
তোর ভাইটা যুদ্ধে যাক।
আমার ছেলে অঙ্কে ভালো
বিদেশ থেকে আসবে ডাক
যুদ্ধটাও খুব প্রয়োজন
তোর ছেলেটা যুদ্ধে যাক।
আমার মেয়ে ভালোই নাচে
মামনিটা নাচেই থাক
যুদ্ধটা তো অনিবার্য
তোর মেয়েটাও যুদ্ধে যাক।
আমরা সবাই শিল্প রুচির
দুনিয়া ফিরে তাকাক
যুদ্ধটা তো হতেই হবে
তোদের সবাই যুদ্ধে যাক।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register