Thu 15 October 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র অনিকেত সুর

maro news
মেহেফিল -এ- শায়র অনিকেত সুর

আঙুলপাঠ 

আর সব স্রোতে ভেসে যায় সব সত্যপুরাণ; শুধু দৃশ্যাদৃশ্যপটে অফুরান ফুটে থাকে তোমার আঙুল ওই নীলগিরি, রম্য বনস্থলী পরিকীর্ণ তমিস্রায় জেগে ওঠা নক্ষত্রের পথ তোমার আঙুলে আঁকা
আজ এতদিন পরে জানলাম যে চিত্রী এঁকেছিল ও হেনরির শেষ পাতা সে আর কেউ নয়, তুমি!---
ইতিহাস যারা লেখে, তারাও লেখে সব ভোঁতা কলমে বিঠোফেন, মোজার্ট, তানসেন, আমির খসরু তোমার আঙুল ছুঁয়ে শিখেছিল সুরকলা, সুরের ইন্দ্রজাল--- কেউ বলে নি!
তুমি নিমগ্ন আঙুলে আঁকো নাবিকের চোখ দূর তটরেখা, আর পলল জমিনে মাখো
উদগত ফসলের রঙ প্রিয়তমা, তোমার আঙুলের উৎসমুখ থেকে বয়ে গেছে সব নদী সমুদ্র গহনে তোমার অলৌকিক আঙুল থেকে উড়ে যায় অদম্য আগুনপাখি, নীল প্রজাপতি বৃষ্টি ঝরে খরাদীর্ণ মাঠে, বৃক্ষেরা ফলবান হয়
তোমার শুদ্ধতম আঙুল ছুঁয়ে আজ আমি অন্ধ পৃথিবীর চোখে তুলে দেব আলো লেখা হবে নতুন ইতিহাস তোমার আঙুল সত্যে মগ্ন হবে দেশ, মহাদেশ, বিহ্বল কাল
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register