Fri 02 October 2026
Cluster Coding Blog

কবিতায় মল্লিকা চক্রবর্ত্তী

maro news
কবিতায় মল্লিকা চক্রবর্ত্তী

দিদিভাই এর বায়না।

ছোট্ট দিদিভাইটি চাইছে পরির মতোন দুটি ডানা, উড়ে বেড়াতে চায় সে যেনো কেউ করেনা মানা! "" বলে মা কে দাওনা মা গো পিঠে লাগিয়ে দুটি ডানা, অনেক জায়গা ঘুরে আসি যতো জায়গা আছে অজানা! তৃষ্ণা পেলে পাখির মতোন খাবো নদীর জল, ক্ষুধা পেলে গাছে বসে খাবো পাকা ফল! এক এক বার এসে মা গো তোমায় যাবো ঠিক দেখে, মিষ্টি মিষ্টি ফল এনে দেখো যাবো তোমার জন্যে রেখে!" ""মা বললো এমন কল্পনা বৃথা উড়তে তুমি পারবে না সোনা; তবুও তোমার পিঠে এসো জুড়ে দিচ্ছি নকল দুটি ডানা।""
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register