Tue 22 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় পার্থ সারথি চক্রবর্তী

maro news
হৈচৈ কবিতায় পার্থ সারথি চক্রবর্তী

ছোট্ট খুকী

এক যে ছিল ছোট্ট খুকী আঁকত শুধুই আঁকিবুকি মনটা ছিল খুব সরল খাবার খেত শুধু তরল। দেখতে দেখতে বড় হল কত পথ সে পেরিয়ে এল, নিত্যনতুন জিনিষ দেখে কতই কি না যাচ্ছে শিখে। আজ স্বপ্ন আঁকা দু'চোখে চলবে জীবন বাঁধা ছকে? যতই কঠিন সময় হোক করবে না কক্ষনো শোক। লড়াই যত একার থাক সততার পুঁজি সঙ্গী হোক, লড়বে যে সে জীবনপণ মানুষের জন্য বাঁচুক মন।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register