Wed 15 April 2026
Cluster Coding Blog

কবিতায় নবনীতা চট্টোপাধ্যায়

maro news
কবিতায় নবনীতা চট্টোপাধ্যায়

আয়নার মুখোমুখি

আলো আঁধারের শেষে কি আছে জানি না| শুধু জানি সে কোন চিতল মায়ায় পিঠ জুড়ে শুয়ে থাকে রোদ্দুর|
আজকাল ছাদে এসে দাঁড়ালে দুরন্ত হাওয়া ফিসফিসিয়ে এক অলৌকিক ম্যাজিক লন্ঠনের কথা বলে| অন্ধকারে জলে দুলে দুলে চলা মাঝির হাতের লন্ঠন| এক জীবনে এত সহস্র জন্ম এক জীবনে এত সহস্র মরণ| প্রতিটা মৃত্যুর আগে ভেসে আসে অনশ্বর অপেক্ষার মুহূর্তগুলি.. ওরা ফুল হয়েই থাক....
আজকাল মাটির কাছে ঝুঁকে এলে শিকড়ের নাগপাশ ছাড়িয়ে এক গোপন গভীর পথ হাত ধরে নিয়ে যায় আয়নার মুখোমুখি...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register