- 14
- 0
স্বপ্ন দেখে মন
আমি স্বপ্ন দেখি কখনো রাতের অন্ধকারে
কখনো বা দিবালোকে,
কখনও সে আসে বর্ণের সুষমায়
কখনও বা সব রঙ মুছে গিয়ে
জীবনের শূন্য ক্যানভাসে
ফুটে ওঠে বাস্তবের কঠিন দৃশ্য।
স্বপ্ন তো সবাই দেখে হয়তো আমারি মতো
তবে সে স্বপ্নে আসেনা রূপকথার স্বপ্নপুরী
আসে দাম্পত্যের সখ্যতা
বাৎসল্যের আবেগঘন স্নেহান্ধতা,
আসে শিশুর নিষ্পাপ হাসি,
মানবিকতার আন্তরিক আশ্বাস ।।
0 Comments.