- 42
- 0
আমার সামনে কেউ হনুমান চাল্লিশা পোড়ালে
আমি প্রতিবাদ করবো
আমার সামনে কেউ কোরাণ পোড়ালে
আমি প্রতিবাদ করবো
আমার সামনে কেউ বর্ণ পরিচয় পোড়ালে
আমি তার টুটি ছিঁড়ে নেবো।
প্রিয় পাঠক, বর্তমানে বইয়ের ওপর হামলার ঘটনায় কলেজ স্ট্রিট উত্তাল। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে আসিনি।
আমার কাছে বরাবরই দুটি পক্ষ থাকে। এক পক্ষ অত্যাচারি এক পক্ষ অত্যাচারিত। আমি অত্যাচারিতের পাশে দাঁড়াই। এক পক্ষ অন্যায়ের সমর্থনে থাকে আমি ন্যায়ের সমর্থনে থাকি ।
এখানেও আমার দুইটি পক্ষ । এক পক্ষ শিক্ষাকে সমর্থন করে এক পক্ষ অশিক্ষাকে।
আমি শিক্ষার পাশে দাঁড়াই ।
এক পক্ষ বই পোড়ানো সমর্থন করে
এক পক্ষ বই বাঁচানো।
আমি বইয়ের পাশে দাঁড়াই।
আপনি ভেবে নিন আপনি কোন পক্ষে থাকবেন।
নব কুমার দে
0 Comments.