Mon 23 November 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে নিবেদিতা ক্ষেপী

maro news
ক্যাফে কাব্যে নিবেদিতা ক্ষেপী সাধারণত

যে হাত বাড়িয়ে ছিল মনে মনে
সে হাত সচরাচর ধরা হয় না।

যে পথ ডেকেছিল মাইলের পর মাইল
সে পথে হাঁটা হয়নি রোদের ইসারাতে।

যে রাত জোৎস্না ঢেলে ছিল অবিরত
সে রাতে মাতাল হওয়া হয়না সাধারণত।

যে দিনের স্বপ্ন দেখি মনে মনে
সে দিন সচরাচর আসেনা জীবনে।

শুকনো পাতার মতো
স্মৃতির খসখসে শব্দে চমকে উঠি সাধারণত!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register