- 5
- 0
বাবার গল্প
অদম্য কায়িক পরিশ্রমের পর
বাবা যখন সন্ধ্যায় বাড়ি ফিরতেন,
দেখতাম বাবা যেন পরিবারের
পেটভরানো ভাত নিয়ে এসেছেন;
বাবা যখন চুপচাপ বসে থাকতেন
বাবার চোখেমুখে চিন্তার মোহর,
বাবার চোখেমুখে কষ্টের ছাপ দেখে
পড়ে নিতাম তাঁর অনুতপ্তের গল্প;
বাবা হলেন সংসারের ত্যাগী পুরুষ
বাবার নিঃস্বার্থ অবদান অমাপ্য,
বাবা ছেঁড়া জামা ছেঁড়া জুতো পরে
দূর করতেন সংসারের অন্ধকার।
0 Comments.