Sun 20 September 2026
Cluster Coding Blog

অনঙ্গদীপ বসুর কবিতা

maro news
অনঙ্গদীপ বসুর কবিতা

বর্ষা

এটা কি শ্রাবণমাস ?
অথচ বৃষ্টির কোনো ছিটেফোঁটা নেই।
শুধু মেঘ গুমোট বেঁধে অস্বস্তি বাড়াচ্ছে প্রতিদিন
বাতিকগ্রস্ত রুগির মত লুকিয়ে আছে পর্দার পিছনে
আশা, ক্ষোভ। জুতোর তলায় কোনো কাদা নেই
রাস্তায় বেরোলে সহজেই সিগারেট একটার পর একটা
ধরিয়ে নেওয়া যায়। হাত ধরে বাধা দেবে এমন কি একজনও
আছে? হাওয়া-ঝড়-জল কেউ অন্তত? একা বেঁচে
থাকাই এখন সবচে’ আধুনিক— চিল হয়ে বসে থাকা—
যখন-তখন খরগোশ দেখলেই ঝাঁপ— অথবা খুপড়িতে ঢুকে
সিলিংয়ের মুখোমুখি বয়স বাড়ানো যেহেতু বিছিয়ে থাকা
শাদা ফুলের উপর দিয়ে চলতে গেলেও পা কেটে যায়।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register