Mon 24 August 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় মোনালিসা মন্ডল

maro news
সাতে পাঁচে কবিতায় মোনালিসা মন্ডল

হাসি

আমি এক্টুকরো হাসি- যার মনে স্বপ্ন আছে রাশি রাশি। যার উপস্থিতিতে জীবন হয়ে ওঠে আলো; যে সবাইকে ভোলায়- সব দুঃখ-কষ্ট-কালো।
কিন্তু এই হাসির অর্থ বুঝি সবাই বোঝে না। তাই কখনও ঠগ, কখনও শোষক, আবার কখনও প্রবঞ্চক রূপে সে আত্মপ্রকাশ করে।
ছারখার করে কিছু অসহায় মানুষের জীবন। হাসির মানে বদলে যায় তখন, ধারণ করে ভয়ঙ্কর একটা রূপ।
জানি না কোনটা হাসির রূপ হওয়া উচিত। তোমরা জানো?
হা! হা!! দেখো সবাই এখন চুপ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register