Wed 25 November 2026
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

অনন্ত অনুভবে

পরম মমতায় চাঁদের খোঁপায় গুঁজে দিই তারার ফুল শিশির সিক্ত বন কলমির ফুল বড্ড বেশি মোহমোদির করে অজান্তে হাতড়ে বেড়াই অনিঃশেষ পথরেখা ঐশী মায়ায় জগতের সমগ্র শ্রী ও লাবণ্য আমার ব্যর্থ জীবন অভিধানে অক্ষরগুলো ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠে তোমার সুঘ্রানে গীতিময় হয়ে ওঠে আবিশ্ব ব্রহ্মাণ্ড প্রবল উচ্ছ্বাসে বয়ে যায় সুদূর প্রসারী সমুদ্র পাখির কুজনে মর্মরিত হয় বনভূমি তোমার অনন্ত অনুভবে আবার পথ চলি অমরাবতীর পথে.........
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register