- 35
- 0
পাঠকদের তরফ থেকে - সমীর বরণ দত্ত
তনুশ্রী বসু ঘোষের কবিতা "খুশির খবর" নন্টে ফন্টে অর্থাৎ নারায়ন দেবনাথকে স্মরণ করা হয়েছে। অনুপ কুমার দাসের কবিতা "গোলাপ" তপন মাইতির "পুরো জীবন" অশোক কুমার ঘোষের - "বর্ষারানীর কেচ্ছা" কাজল দত্তের "ডিঙ্গি । মহম্মদ মনিরুল আলমের "বড় ও ছোট।" শেষ দুটি লাইনে বাজিমাত। "বড় হতে গেলে/আগে ছোট হতে হয়।" কুমার আশীষ রায়ের কবিতা "বাস্তবে যা হয়" উপদেশমূলক কবিতা। তীর্থঙ্কর সুমিতের কবিতা ঘুচুরাম মান্ডি, অঞ্জলি মুখার্জির কবিতা "দেখব কত" প্রত্যেক কবির কবিতার মধ্যে অন্তর্নিহিত মানে আছে। দীপঙ্কর বৈদ্যর "আলোর উৎসব হারাল" গল্পটিতে একটা মূল কথা উঠে আসছে। বাজি শিল্পীর ছেলে বাজির ব্যবসায়ে আসতে চায় না কেন? কারণ শিল্পীরা মর্যাদা পায় না। সেই কারণে চাষির ছেলে চাষ করতে চায় না। চাষী ইত্যাদি নামগুলি তুলে দিয়ে উপযুক্ত মর্যাদাকর নাম দিতে হবে।
এই গল্পের মধ্য দিয়ে টোটাল একটা সামাজিক ভুল উঠে এসেছে। অংশু দেবের তথ্য সমৃদ্ধ লেখায় "ধাতু ও অধাতুর বিস্ময় মা ও মাতৃব্রহ্ম" তে - পূর্ব রাসায়নিক স্বয়ংক্রিয়তা এবং টিকে থাকার তাড়না, ন্যাচারাল সিলেকশন এসব ছাড়াও মাতৃদর্শন চেতনার দর্শন উল্লেখ করেছেন। যা কিনা পাঠক সমাজে তাৎপর্যপূর্ণ। সবশেষে বলতে হয় মাতৃব্রহ্ম কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। কারণ "ব্রহ্ম কি মুখে বলা যায় না। একমাত্র ব্রহ্মই এটো হয়নি।" বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ।
অশোক কুমার ঘোষের ভুতের গল্প "হামদো আর মামদো" খাওয়া দাওয়ার ব্যাপারটা ছেড়ে দিলে দুর্গাপুজো দেখতে যাওয়া ব্যাপারটি যদি ধরা যায় তবে দেখা যায় যে সাহিত্যিক একটা ফ্যান্টাসি আইডিয়ার প্রাথমিক পর্যায়ে গেছেন। এইভাবে লিখতে লিখতে অগ্রসর হওয়া যায়। সমীর বরণ দত্তের কল্পকথা প্রশান্ত মহাসাগরে লুপ্ত পাহাড় আবিষ্কার - একটা বৈজ্ঞানিক সত্যকে তুলে ধরার চেষ্টা। রাজকুমার ঘোষের ধারাবাহিক কিশোর উপন্যাস "বিট্টুর সঙ্গী" ঘোতোন বিট্টুকে তার বাবার কাছে ফিরিয়ে দেবে বলে যখন মনস্থির করেছে। তখন ঘোতনের বোন সুলেখার শ্বশুরের অন্যরকম রূপ। সুলেখার শ্বশুর চালাকির আশ্রয় নেয়। পুলিশের কাছে যায়। বুড়ো শ্বশুরের সঙ্গে ঘোতনের ঝামেলা বাধে। ঘোচনের ঘুসিতে বুড়ো শ্বশুর অজ্ঞান হয়ে যায়। ঠিক তখন পুলিশ এসে পড়ে। এরপরে বিট্টু ঘোতনের হাত ধরে আলুর ক্ষেতের মধ্যে দিয়ে ছুটতে থাকে। এরপরে কি হলো দেখব 28 তম পর্বে। উত্তেজনা শুরু হল এই ২৭ তম পর্ব থেকে।
এবারের সম্পাদকীয়তে ভুত চতুর্দশীর ছড়ার মধ্যে দিয়ে ১৪টি শাকের নাম পাওয়া গেল। যদিও বাজারে 14 শাকের বদলে ৪-৫ রকমের শাক থাকে। সেখানে ১৪ শাকের নামের গন্ধ পাওয়া গেল। যে সমস্ত লেখক দ্বারা এবারের হৈ চৈ পত্রিকা সমৃদ্ধ, তারা সকলেই সাহিত্যিক। সাহিত্যিকদের নামের বর্ণানুক্রমিক নামের তালিকা গবেষকদের কাছে অপরিহার্য। সম্পাদক রাজকুমার ঘোষ ও প্রকাশক ঋষি ভট্টাচার্য সহ সকল সাহিত্যিকদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রণাম ও ভালোবাসা।
0 Comments.