- 4
- 0
সম্পাদকীয়
প্রকৃতির বিরূপ আচরণ... আবার বৃষ্টিতে নাজেহাল অবস্থা... ঘরের বাইরে পা রাখলেই জলে থৈ থৈ... বাড়ির সামনে আস্ত জলাশয় তৈরী হয়েছে। মানুষকে কাজে বেরোতে হবে। পরনের প্যান্ট হাঁটু পর্যন্ত মুড়ে প্রতিদিনের মত কাজে বেরিয়ে পড়তে হচ্ছে। পুরুষ দিবসের প্রকৃত উদাহরণ... বাড়ির পুরুষ মানুষেরা আর কতক্ষণ বাড়িতে বসে থাকবেন? থুড়ি একটু ভুল বলা হলো, অনেক নারীই পুরুষের বোঝা কাঁধে চাপিয়েছেন... তাদের দায়িত্ববোধে বলিয়ান হয়ে পুরুষের সাথে পা মিলিয়ে চলছেন।
আজ তারা ও সেই সকল পুরুষরা আছেন বলেই এই পৃথিবী টিকে আছে। দু'বেলা দু'মুঠো অন্ন সংস্থান, সংসারের সমৃদ্ধির জন্য তাদের নিরলস পরিশ্রম। আমার, সবার এবং হৈ চৈ-এর তরফ থেকে সেই সকল পরিশ্রমী মানুষকে প্রতিদিনের প্রণাম জানাই।
প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও অনেক শ্রদ্ধেয় সাহিত্যিকের লেখা নিয়ে হাজির হলাম... পাঠকদের মতামত ও ভালোবাসা একান্ত কাম্য...
রাজকুমার ঘোষ
0 Comments.