Tue 24 November 2026
Cluster Coding Blog

হৈচৈ পরামর্শে গৌতম সমাজদার

maro news
হৈচৈ পরামর্শে গৌতম সমাজদার

উপোস নিয়ম মেনে করছেন তো

 উপোস বা উপবাস শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। আমাদের বিভিন্ন ধর্মীয় রীতি পালনের ক্ষেত্রে উপবাসের মতো ঘটনা দেখতে অভ্যস্ত। বাড়ির মা, জেঠিমা, কাকিমারা পরিবারের মঙ্গল ও ভালর জন্য উপোস করেন। এছাড়া মুখে ভাত, বিয়ে ও বিভিন্ন পূজা আর্চায় উপোস করার নিয়ম পালিত হয়। এই উপবাস বা উপোস কিন্তু শুধু হিন্দুরাই পালন করেন, তা নয়। বৌদ্ধ, ইসলাম ও অন্যান্য আরো ধর্মীয় উপাচারে উপোস প্রতিপালিত হয়। বাঙালীদের তো বার মাসে তের পার্বণ লেগেই থাকে। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের সোমবার করে প্রায় অনেকেই শিব ঠাকুরের জন্য উপোস করেন। অনেকেই এমন উপোস করেন, যারা উপোসের সময় জল পর্যন্ত খান না, এমনকি ঢোকও গেলেন না। আবার কিছু মানুষ শুধু জল খেয়েই উপোস করেন। উপোস বা উপবাস কি? একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনরকম খাবার না খাওয়াকেই উপবাস বা উপোস বলে।

উপোস দুই ধরণের হতে পারে। একটিতে জল খাওয়ার চল আছে। আর একটি একদম নির্জলা উপোস হয়। কেউ কেউ উপোস চলাকালীন শক্ত খাবার না খেলেও সরবৎ খেয়ে থাকেন। উপোস করলে ভগবান খুশী হন কিনা, পরিবারের মঙ্গল হয় কিনা বলতে না পারলেও চিকিৎসকরা বলেন, শরীরের জন্য উপোস ভাল হলেও অনেক সময় ধরে উপোস করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকরা বলেন, উপোসের কিছু উপকারিতা নিশ্চিতভাবেই আছে। প্রথম হল ওজন কমানো। উপোস থাকলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ থেকে পুষ্টি শরীর সংগ্রহ করে। নিয়মিত উপোস করলে ক্রমশঃ মেদ কমতে থাকে। ওজনও কমে। ২-৩ দিন টানা উপোস করলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। উপোস করার আগে ও পরে কি কি করা উচিত, আর কি করা একেবারেই উচিত নয়, তা অনেকেরই জানা নেই। না জেনে উপোস করলে অনেক সময় শরীর খারাপ হতে পারে। এক্ষেত্রে বমি, ডায়ারিয়া, ডিহাইড্রেশন, পেটের সমস্যাসহ আরো অসুবিধা দেখা দিতে পারে। এক্ষেত্রে নজর রাখতে হবে, উপবাসের আগে খাবারে যেন কোনভাবেই প্রচুর প্রোটিন কিম্বা খুব কম পরিমাণে মিষ্টি না থাকে। থাকলে শরীর খারাপ হতে পারে। আবার উপোস ভাঙার পর অনেকেই মিষ্টি খেয়ে উপোস ভাঙেন। এটাও মোটেই ভাল নয়। এটা কোনভাবেই স্বাস্থ্যকর হতে পারে না। এক্ষেত্রে ফলের রস বা ডাবের জল খাওয়া যায়। এটা সবচেয়ে ভাল স্বাস্থ্যকর হতে পারে। সবজি খেয়েও উপবাস ভাঙা যেতে পারে। বিজ্ঞান বলছে, শরীরকে মাঝে মাঝে বিশ্রাম দিতে হয়। খেলেই যে শরীর ঠিক থাকবে, এমন নয়। অনেক ক্ষেত্রে উপবাস জরুরী। উপোস করলে হরমোনের ভারসাম্য বজায় থাকে। ২০১৪ সালের একটি গবেষণা বলছে, উপবাস সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করে থাকে।

উপবাস রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ইনসুলিনের সংবেদনশীলতা স্বাভাবিক করে, যেমন শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। উপবাস করতে হয় একটানা ১৬ ঘণ্টা। খাবার গ্রহণ করতে হবে আট ঘণ্টা পর। দুপুর এবং রাত ৮টার মধ্যে খাবার খেতে হবে। তাতে পর্যাপ্ত ঘুমের সময় পাওয়া যাবে। গবেষণায় জানা যায়, উপবাস নিয়ম মেনে করলে ট্রাই গ্লিসারাইডের মাত্রা কমে, স্মরণশক্তি বাড়ে, ওবেসিটি নিশ্চিতভাবেই কমে। অনেক ক্ষেত্রে ক্যানসার প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। নিয়ম মেনে উপবাস করলে হার্টে কোন সমস্যা থাকে না। অ্যাটাকের ঝুঁকিও কমে। কোলেস্টেরল মাত্রাও কম থাকে। এছাড়াও পরিপাকতন্ত্র ভাল রাখে, হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা করে। মনে রাখতে হবে, উপবাস করার কিছু অসুবিধাও আছে। উপবাসে ভীষণ খিদে পায়। শরীর ক্লান্ত হতে পারে। সুগার কমে যাওয়ায় মাথা ঘুরতে পারে। অনেকের ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করার সমস্যা হয়। মেজাজ ঠিক রাখতে পারেন না। উপোস করলে শরীরকে হাইড্রেট রাখতে হবে। চা, জল, কফি, ফলের রস খাওয়া উচিত। চিনি, দুধ এড়িয়ে চলাই ভাল। উপোসের পর পুষ্টিকর খাবার খেতে হবে। বিরতিহীন উপবাস সকলের জন্য উপযুক্ত নাও হতে পারে, বিশেষ করে যাদের নির্দিষ্ট কিছু চিকিৎসা, খাওয়ার ব্যাধি বা গর্ভবতী বা দুধ খাওয়ানো মহিলারা। খ্রীষ্টানরা তেমনভাবে উপোস না করলেও পবিত্র বাইবেলে উপোসকে উপকারী বিষয় হিসাবে বলা আছে। বলা আছে উপবাসের উদ্দেশ্য হওয়া উচিত দৃষ্টিকে ঈশ্বরের উপর নিবদ্ধ রাখা। বাইবেলে এক্ষেত্রে খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে বলা আছে। ইসলামের চতুর্থ স্তম্ভ রোজা বা উপবাস। রোজা পালনের সময় কোনপ্রকার খাদ্যগ্রহণ এবং পান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মুসলমানরা বিশ্বাস করেন, রোজায় শুধু উপবাস নয়, এটা হচ্ছে কথা ও কর্মে মিথ্যা পরিহার করা। শুভ চিন্তা করা। বৌদ্ধদের মতে, সপ্তাহের একটি দিনে বিধান অনুসরণ করতে হবে, যাতে দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত উপবাসের বিধান রয়েছে। জৈন ধর্মমতে যেকোন উপবাসের মূল লক্ষ্য হচ্ছে অহিংসা অর্জন। মনে রাখতে হবে, উপবাস চিকিৎসকের পরামর্শ নিয়ে পালন করা উচিত।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register