Tue 25 August 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

maro news
হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

রাতের বুলডোজার

নিঝুম কালে কাটছে হালে

আসছে তেড়ে ওই,

কান্না-ছড়া রান্না-গড়া

যাবে রে আজ কই?


ভাঙছে দোকান রাঙছে উঠান

ঘুম টুটেছে চোখে, 

আঁধার রাতে কাঁদার সাথে 

মরছে গরীব লোকে।


লোহার চাকা ড্রামটা ফাঁকা

জীবন গেল পিষে,

থাল-ঘটি সব কাল-কলরব

চলল দূরে মিশে।


ভিটের মায়া চিঁড়ের ছায়া

ভাঙল জোরসে টান,

দিনের শেষে চিনের দেশে

কেউ কি শোনে গান?

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register