Mon 23 November 2026
Cluster Coding Blog

হৈচৈ ভৌতিক গল্পে অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ ভৌতিক গল্পে অশোক কুমার ঘোষ

হামদো আর মামদো ভুতের গল্প 

সপ্তম পর্ব 

 

   

যাই কুচু কাঁধে তুলে নিল মামদো আর মুচুকে কাঁধে তুলে নিল মামদো।লাইন দিয়ে এগিয়ে চললো প্যান্ডেলের দিকে।এখন আর ভূতেরা আলোকে ভয় পায় না।আর আগুনে ও ভয় করে না।কতো আর অন্ধকারে থাকবে।তারাও‌আজকাল মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করেছে।

আলোকসজ্জা দেখে তো তারা অভিভূত।সবার দেখাদেখি তারা ও‌ মা দুর্গা কে জোড়হাত করে প্রণাম জানালো । কিন্তু চোর বাগানে দুর্ঘটনা র কথা শুনে তারা মনে মনে খুব ই মর্মাহত হোলো। তারা বলতে লাগলো 

যারা এই দুর্ঘটনার জন্য দায়ী তাদের উপযুক্ত শাস্তি পাওয়া উচিত!

কুচু আর মুচুকে বললো, 'জানিস আমি পরের বছর নিজের হাতে ঠাকুর বানাবে।' শুনে মুচু ভেঙচাতে লাগলো।তাই দেখে সবাই মিলে খুব হাসাহাসি করতে লাগলো।

এরপরে তারা একটার পর আরেকটা ঠাকুর দেখতে লাগলো। কুচু আর মুচু খাওয়ার বায়না ধরলো। হামদো গম্ভীর গলায় জিজ্ঞেস করল,তা কি খাবে তা বলতে হবে তো! কূচু আর মুচু একসাথে বললো, বিরিয়ানি!

ঠিক আছে গো, বিরিয়ানি খাওয়ার অভাব নেই।আজ তো কলকাতায় হাজার হাজার হাঁড়ি বিরিয়ানি তৈরি হয়েছে।একটা বা দুটো হাঁড়ি চুরি করলেই কেল্লা ফতে!

কলকাতার ধর্মতলা কাছাকাছি একটা যায়গায় শাকচুন্নি আর গুয়ে পেত্নী কুচু মুচুকে নিয়ে এক অন্ধকার কোণায় দাঁড়িয়ে রইল।হামদো আর মামদো দুই হাড়ি বিরিয়ানি আর দুটো চিকেন চাপে গামলা চুরি করে নিয়ে এসে হাজির হোলো।এক বড়ো বট গাছের মাথায় বসে দুই হাড়ি বিরিয়ানি আর দুটো গামলা চিকেন চাপে রাতের খাবার শেষ করে একটু জিরিয়ে নিয়ে আবার যাদু লাঠিতে ভর দিয়ে ধুধুনিয়া পৌঁছে গেলো।

তার পর সবাই মিলে যে যার গুহা ঘরের দিকে গেল। কিছু ক্ষণের মধ্যেই তাদের নাক ডাকার শব্দ শোনা গেল।


পরের দিন সন্ধ্যায় একটু দেরীতে সকলেই ঘুম থেকে উঠলো ! ঘুম থেকে উঠে সকলের শরীর কেমন আইঠাই করতে লাগলো।কারণ এত মশলাদার বিরিয়ানি আর চিকেন চাপের বেশ চাপেই পড়ে যায় সবাই।তাই তারা ঠিক করে ঐ রাতে আর কিছু খাবে না। সারা রাত উপোস করে কাটাবে।তাই সকলে মিলে এক ধরনের ভেষজ শরবত পান করলো । তার পর হামদো কুচু মুচুকে নিয়ে শাকচুন্নি কে বললো,

"এসো আমার চুন্নু সোনা, 

আমদের গুহা ঘরে এসো এসো না,

আজ আমরা কিছু আর খাবো না!"

"ঠিক আছে গো মাম ছোনা 

তুমি এসো না নিয়ে ছানা পোনা!"

হামদো, শাকচুন্নি আর কুচু মুচু , মামদো আর গুয়ে পেত্নীকে গুডনাইট জানিয়ে তাদের জন্য বরাদ্দ গুহায় শুতে গেলো। এরপর মামদো ও গুয়ে সোনাকে নিয়ে আবার ঘুমাতে গেলো... 

এদিকে কুচু মুচু গুহা ঘরে ঢুকে খুনসুটি শুরু করেছিল। কিছুতেই তারা ঘুমাতে রাজি হলো না। তারা গুহা ঘরের মধ্যে ছুটোছুটি হুটোপুটি শুরু করে দিল। তাদের সামলানো মুস্কিল হয়ে পড়লো।

তখন শাকচুন্নি রেগেমেগে বললো, 

"তোদের এমন দশা করবো যে তোরা নড়তেও পারবিনা আর চড়তে পারবে না। এই বলে দিলাম। "

মায়ের শাসানি শুনে কুচু আর মুচু বেশ ঘাবড়ে গেল। তারা তাদের বাবাকে মোটেই ভয় করতো না কারণ তাদের বাবা কখনো ছেলে মেয়েকে শাসন করতো না, মারধর করতো না।কুচু মুচুকে খুব ভালো বাসতো। কিন্তু মাকে খুব ভয় করতো।

তারা তখনি শুড়শুড় করে বাবার কোলের কাছে এসে শুয়ে পড়লো।হামদো তাদের গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো আর আদর করে চুমু দিল। কিছু ক্ষণের মধ্যেই তারা সবাই ঘুমিয়ে পড়ল ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register